কতকম Kotokom
আমাদের সম্পর্কে · about

একই পণ্যের জন্য বেশি দাম দিচ্ছেন না তো?

We don't sell products. We help you find where to buy them cheapest.

বাংলাদেশে ইলেকট্রনিক্স কিনতে গেলে আট-দশটা ট্যাব খুলতে হয়, প্রতিটা সাইটে পণ্যের নাম পেস্ট করতে হয়, আর Star Tech, Ryans, Daraz, Pickaboo সহ ডজনখানেক দোকানে প্রায়-একই মডেল নম্বর মিলিয়ে দেখতে হয়। এই কাজটা আপনার বদলে আমরা করি। সেজন্যই KotoKom।

Buying electronics in Bangladesh means opening eight tabs, copy-pasting product names, and squinting at slightly different model numbers across Star Tech, Ryans, Daraz, Pickaboo, and a dozen others. KotoKom is the page I wanted to exist instead.

কেন KotoKom?

কেনার আগে KotoKom দেখে নিন। একই পণ্যের জন্য বেশি টাকা দেওয়ার দরকার নেই। আমরা বিভিন্ন দোকানের দাম এক জায়গায় এনে আপনাকে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করি।

Why use KotoKom?

Take a look at KotoKom before you buy. There's no reason to overpay for the same product. We bring every store's price into one place so you can decide quickly.

🏷️

এক জায়গায় সব দাম

একই পণ্যের দাম বিভিন্ন অনলাইন স্টোর থেকে তুলনা করুন।

Find the same product across multiple stores in one place.

⏱️

সময় বাঁচান

২০টা ওয়েবসাইট খুলে দাম খোঁজার ঝামেলা শেষ।

No more opening multiple tabs to find the best price.

💰

টাকা বাঁচান

কেনার আগে জানুন কোথায় সবচেয়ে ভালো দামে পাওয়া যাচ্ছে।

Know where to get the best deal before you buy.

FAQ

KotoKom কি একটি অনলাইন শপ?

না। KotoKom কোনো পণ্য বিক্রি করে না। আমরা বিভিন্ন অনলাইন স্টোরের দাম তুলনা করতে সাহায্য করি।

Is KotoKom a marketplace?

No. KotoKom does not sell products. We help you compare prices from different online stores.

দাম কতটা আপডেট থাকে?

আমরা প্রতিদিন প্রতিটা স্টোরের লিস্টিং যাচাই করি। যাচাই সফল হলে দাম আপডেট হয়। কোনো স্টোর ব্লক করলে বা পার্সার ফেল করলে আগের যাচাই করা দাম থাকে যতক্ষণ না পরের যাচাই সফল হয়।

How often are prices updated?

We re-check each store's listing daily. When a check succeeds the price updates. When a store blocks us or the parser fails, the last known good price stays put until the next successful run.

KotoKom থেকে সরাসরি কেনা যায়?

না। সঠিক পণ্যটি পেলে আমরা আপনাকে সেই স্টোরে পাঠিয়ে দেব, যেখানে আপনি কিনতে পারবেন।

Can I buy directly from KotoKom?

No. When you find the right product, we send you to the store where you can complete your purchase.

কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নেই কেন?

বেশিরভাগ দাম তুলনার সাইট আপনাকে এমন দোকানে পাঠায়, যারা তাদের বেশি কমিশন দেয়। এতে পুরো ব্যাপারটার মানে নষ্ট হয়। KotoKom কোনো অ্যাফিলিয়েট কমিশন নেয় না, কোনো স্পনসর্ড প্লেসমেন্ট চালায় না, আপনাকে কোনো নির্দিষ্ট দোকানের দিকে ঠেলে দেয় না। যেখানে দাম কম, সেখানে পাঠাই।

কখনো এটা বদলালে স্পষ্টভাবে লেখা থাকবে। স্পনসর্ড পণ্যে "Sponsored" ট্যাগ থাকবে, অ্যাফিলিয়েট লিঙ্ক জানানো হবে। কোনো লুকানো ইনসেন্টিভ নেই।

Why no affiliate links

Most price comparison sites make money by sending you to whichever store pays them most. That breaks the whole point. KotoKom doesn't take affiliate revenue, doesn't run sponsored placements, doesn't push you toward a particular store. The cheapest verified price wins, full stop.

If that ever changes, it'll be obvious and labeled. Sponsored items will say "sponsored." Affiliate links will be disclosed. No hidden incentives.

এই কাজের পেছনে কে?

বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার রাতে আর ছুটির দিনে এই সাইটটা বানাচ্ছে, একা। কোনো পণ্য সাজেস্ট করতে, ভুল দাম রিপোর্ট করতে, বা শুধু হ্যালো বলতে চাইলে ishayat@gmail.com এ ইমেইল করুন।

Who's behind this

A solo project by a freelancer based in Bangladesh, built nights and weekends. Email me at ishayat@gmail.com if you want to suggest a product, report a wrong price, or just say hi.

দ্রষ্টব্য। KotoKom কোনো দোকানের সাথে যুক্ত নয় — Star Tech, Ryans, Daraz, Pickaboo বা অন্য কোনো দোকানের নয়। দাম আর স্টকের তথ্য স্বয়ংক্রিয়ভাবে চেক করা হয়, তাই কখনো কখনো পুরনো হতে পারে। কেনার আগে সবসময় দোকানের নিজের সাইটে দাম, স্টক, ওয়ারেন্টি যাচাই করুন। থার্ড-পার্টি দোকানে কেনাকাটার দায়ভার KotoKom এর নয়।

Disclaimer. KotoKom is not affiliated with Star Tech, Ryans, Daraz, Pickaboo, or any other store listed. Prices and stock status are checked automatically and may be out of date. Always confirm price, stock, and warranty terms on the store's own site before purchasing. KotoKom is not responsible for transactions made on third-party stores.

আমরা পণ্য বিক্রি করি না, শুধু আপনাকে সঠিক দাম খুঁজে পেতে সাহায্য করি।